পদের নাম: ব্যবস্থাপক (অর্থ/হিসাব)।
পদের সংখ্যা: ২০টি (কম/বেশি)।
বয়স: ০৮-১১-১৫ তারিখে ৩৭ বছর (অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।
বেতন: ২২২৫০-৩১২৫০ টাকা।
যোগ্যতা: এসিএ/আইসিএমএ অথবা এমকমসহ সরকার বা কোনো স্থানীয়
কর্তৃপক্ষের প্রথম শ্রেণির দায়িত্বশীল পদে ১০ বছর চাকরির অভিজ্ঞতা অথবা
বিকমসহ অনুরূপ পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে দরখাস্ত ও জীবনবৃত্তান্ত
অবশ্যই বাংলায় লিখতে হবে। আবেদনপত্র চিফ অব পার্সোনেল, বাংলাদেশ চিনি ও
খাদ্য শিল্প করপোরেশন, চিনিশিল্প ভবন, ষষ্ঠ তলা, ৩ দিলকুশা বা/এ,
ঢাকা-১০০০-এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর
নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা,
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদের
সত্যায়িত কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক
সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড
কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত
কপি এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি (সত্যায়িত) আবেদনপত্রের সঙ্গে
জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর
অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/প্রযোজ্য
ক্ষেত্রে পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৩ অক্টোবর প্রথম আলো, পৃ. ৫।
0 comments:
Post a Comment