পদের নাম: সহকারী রেজিস্ট্রার।
পদের সংখ্যা: ৩ জন।
বয়স: ৩৫ বছর।
বেতন: ২৯০০০-৬৩৪১০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর
ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান গ্রেড
গ্রহণযোগ্য হবে না। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে
দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
অভিজ্ঞতা: কোনো পাবলিক
বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ডিগ্রি পর্যায়ের
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা অথবা প্রশাসন-সংক্রান্ত কাজে কর্মকর্তা হিসেবে ৩
বছরের অভিজ্ঞতাসহ মোট ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে
সমযোগ্যতাসম্পন্ন অভিজ্ঞ নৌবাহিনীর (অব.) কর্মকর্তারাও আবেদন করতে পারবেন
এবং তাঁদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত ৭
সেট পূর্ণাঙ্গ দরখাস্ত রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম
ইউনিভার্সিটি, মেঘনা ভবন, প্লট নম্বর-১৪/৬-১৪/২৩, সেকশন-১২, পল্লবী,
মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় পৌঁছাতে হবে। প্রার্থীর পদের নাম খামের ওপর
স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। (আবেদন ফরম এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.bsmrmu.edu.bd বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে। বিএসএমআরএমইউ
জেনারেল ফান্ডের অনুকূলে সহকারী রেজিস্ট্রার পদের জন্য ৮০০ টাকা মূল্যের
পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশিটের
সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি,
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদের (যদি থাকে)
সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান
ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট-সংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০১৫।
সূত্র: ৫ অক্টোবর প্রথম আলো, পৃ. ৩।
0 comments:
Post a Comment