পদের নাম: লাইন নির্মাণ পরিদর্শক।
পদের সংখ্যা: ১১টি।
বয়স: ৩১-১০-১৫ তারিখে সর্বনিম্ন ১৮ অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩২ এবং ৩৫ বছর।
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে ২ বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে ২ বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স/সিভিল কনস্ট্রাকশন/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের চাকরির অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তর–সংলগ্ন ট্রেনিং একাডেমি ভবনের (২য় তলা) পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্পের দপ্তর, বাপবিবোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা থেকে বিনা মূল্যে হাতে হাতে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) থেকে ডাউনলোড করে আবেদন ফরম (পূরণযোগ্য প্রবেশপত্রসহ) সংগ্রহ করতে হবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদনপত্র পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্প, বাপবিবোর্ড ট্রেনিং একাডেমি ভবন (২য় তলা), ঢাকা-১২২৯–এর বরাবরে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের ওপরে পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং ১০০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/সরকারের রাষ্ট্রায়ত্ত যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পে/অর্ডার পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্প, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকার অনুকূলে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০১৫।

0 comments:
Post a Comment